কবিতা - ইনবক্সের অশুভ রথ, রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

 



ইনবক্সের অশুভ রথ 

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক, গীতিকার ও প্রাবন্ধিক 


'ইনবক্সে নক' অশুভ দ্বার, খোলে গোপন ছায়া,

‘হাই’ শব্দে শুরু হয় খেলা, সংসার হারায় মায়া।

ভদ্র মুখোশে চোর আসে, লুটে সম্পর্কের ধন,

নিষিদ্ধ দরজার কপাট খুলে, ভাঙে আস্থার মন। 


জায়া-পতির অভিমান সুর, পাসওয়ার্ডে বাজে হাক,

“স্পেশাল তুমি” মিথ্যে বাক্যে, প্রেমে পড়ে ফাঁক।

মোবাইলের নীল আলোয় জাগে, অদৃশ্য মায়ার ফাঁদ,

অভ্যাসের মোহে বোধ হারায়, ভাঙে জীবনের বাঁধ। 


গোপন ছবির আঁধার ঘরে, ছদ্মবেশের খেলা,

শিশুর হৃদয় মেঘে ভরে, চোখে দুঃখের মেলা।

বৃদ্ধদের সেবার দীপ্তি ম্লান, অবহেলায় হারায়,

অবৈধ আবেগের ঘোরে, সংসার বন্দি কারায়। 


পরকীয় আগ জ্বালায় সংসার, নীতির নীরব বাণী,

আস্থা ভাঙলে প্রেমের জলাশয়ে, থাকে না পানি।

বিশ্বাসই জীবনের মূলধন, নীতিকথা তাই কয়,

দাম্পত্যের শীত-বসন্তে সুখ, অবৈধ মোহে নয়। 


সংযম রথে মুক্তির শিখা, সততাই শান্তির পথ,

সৎ প্রেমের আলো জ্বালুক, ইনবক্সের অশুভ রথ। 


কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি তিতুমীর

কলেজ, ঢাকা, বাংলাদেশ। 

Previous Post
No Comment
Add Comment
comment url